ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশের প্রথম চালান গেলো ভারতে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪
আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশের প্রথম চালান গেলো ভারতে
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে প্রথম চালানে ৭ টন ৩০০ কেজি ইলিশ মাছ ভারতে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মোট ছয়টি ট্রাকে করে এসব মাছ ভারতে পাঠানো হয়।

এর আগে, বেলা সাড়ে ১১টা ও বিকেলের দিকে মাছগুলো স্থলবন্দরে আনা হয়। সন্ধ্যায় বন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে ট্রাকগুলো ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে। প্রতি কেজি ইলিশের রফতানিমূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকার মতো।

কাস্টমস সূত্রে জানা গেছে, স্বর্ণালী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান প্রায় চার টন ও বিডিএস কর্পোরেশন প্রায় তিন টন মাছ রফতানি করে। এসব মাছের সিএন্ডএফ করে আদনান ট্রেড ইন্টারন্যাশনাল ও ট্রেড লিংক ইন্টারন্যাশনাল। এ বন্দর দিয়ে প্রায় ২০০ টনের মতো মাছ রফতানির সম্ভাবনা রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!