জেলা প্রশাসকের সঙ্গে সভায় অবৈধ জমি দখল, মাদক প্রতিরোধ, খেলাধুলা ও সাংস্কৃতিক, শিক্ষা ও হাসপাতালের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথা তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা।
সভায় নিয়মের বাইরে কেউ কাজ করলে তাকে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
.png)
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোলেমান আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিন।
পুলিশ সুপারের সঙ্গে সভায় দুর্গাপূজাসহ মাদক চোরাচালান ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আলোচনা করেন সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত লিজা বেগম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমুখ।