দগ্ধরা হলেন- সাস্তানপাড়া গ্রামের দিপালী রানী ধর ও তার ছেলে উত্তম কুমার ধর।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডাঙ্গার সান্তানপাড়া গ্রামের উত্তম ধরের বাড়ির ভেতরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয় উত্তম ধর ও তার মা দিলাপী রানী ধর। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজন ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
.png)
দগ্ধ মা ও ছেলেকে উদ্ধার করে স্বজনরা প্রথমে ঘোড়াশালের ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালের ডা. মনজুরুল ইসলাম জানান, দগ্ধ মা-ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাদিকুল বারী জানান, ঘরের ভেতরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেমা ও ছেলে আহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।