ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ২৭ সেপ্টেম্বর ২০২৪
সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস ২০২৪ পালিত হয়েছে। শুক্রবার সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে নগরের কোর্ট পয়েন্ট শহিদ সাংবাদিক এটিএম তোরাব চত্বর প্রদক্ষিণ করে ডিসি অফিসে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্যুরিস্ট পুলিশ সিলেট রিওজনের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পর্যটন সাব কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন, সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউজ ওনার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আতাউর রহমান, আটাব সিলেট জোনের সাধারণ সম্পাদক দেওয়ান  রুসো চৌধুরী, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদি ও শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!