[ দেশজুড়ে ]
হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ৩১
ফাইল ফটো
ময়মনসিংহে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ নারীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নগরীর আমির হোটেল, খান হোটেল, আশা হোটেল, খাজা হোটেল, হাফেজিয়া হোটেল, রূপমহল, শরীফ ও মর্ডান হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাতেই জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন রিসোর্ট যেমন সিলভার ক্যাসেল এবং চরপাড়া ও বাইপাস এলাকার বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। এমন অভিযোগ পেয়ে ওসব হোটেল ও রিসোর্টের মালিকদের সতর্ক করা হচ্ছে। তারপরও চলছিল এসব কার্যকলাপ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ওইসব অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৩ নারীসহ ৩১ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!