৭০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাজীপুরে অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারের সময় প্রায় ৭০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। শনিবার ভোরে জেলার বাসন থানাধীন ভোগড়া বাইপাস মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি ট্রাকে করে মাদক পরিবহন করা হচ্ছে। দ্রুত র্যাবের দলটি মহাসড়কে অবস্থান নেয় এবং সন্দেহজনক ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ৬৯.৮ কেজি গাঁজা, একটি মোবাইল, নগদ ৮,৪৫০ টাকা, ৫৯ ধরনের ১৯৬টি সিরামিক টয়লেটসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকচালক মো. জোবায়ের হোসেন (২৪), হেলপার মো. তারেক মনোয়ার (১৯) ও মো. জাহাঙ্গীর আলম (১৯)। তারা রাজশাহীর মোহনপুর থানার অধিবাসী।
.png)
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুর ও ঢাকার আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাসন থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র্যাব-১ এর পক্ষ থেকে জানানো হয়।