ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪
১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির স্মারকলিপি প্রদান
১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির স্মারকলিপি প্রদান -ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটি।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের মাধ্যমে এ স্মারকলি‌পি প্রদান করা হয়।

এ সময় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মো. আরিফ হোসেনের নেতৃত্বে উপস্থিত ছি‌লেন সংগঠনটির অন্যান্য সমন্বয়ক আলমগীর হোসেন সরকার, মো. শহীদুজ্জামান পলাশ, মো. সোহেল রানা, মো. মোস্তাফিজুর রহমান, সুমাইয়া ইসলাম, উম্মে হাবিবা প্রমুখ।

বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মো. আরিফ হোসেন সহকারী শিক্ষকদের দুঃখ, দুর্দশা ও অধিকার আদায়ের বিষয়ে আলোচনা করে বলেন, ১০ম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। এটা কীভাবে বাস্তবায়ন করা যায় অবশ্যই সেই বিষয়টি দেখবেন।

পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা সমযোগ্যতার হওয়া সত্ত্বেও ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন, অপরদিকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন জা‌নি‌য়ে দাবি উপস্থাপন করেন তিনি। সহকারী শিক্ষকেরা যে বৈষম্যের শিকার, সুনির্দিষ্ট পয়েন্ট বুঝতে পেরে সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক স্মারকলিপিটি দ্রুত প্রধান উপদেষ্টার কাছে প্রেরণের ব্যবস্থা করেন।


 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!