[ দেশজুড়ে ]
পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল ৩৪ ককটেল সাদৃশ্য বস্তু
ককটেল সাদৃশ্য বস্তু| ছবি: সংগৃহীত
ভোলার লালমোহন উত্তর বাজারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় সাতটি বস্তায় ৩৪ ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ককটেল সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, রাতে ওই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় সাতটি বস্তায় ৩৪ ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি লালমোহন থানা পুলিশকে জানান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করে বোম ডিসপোজাল ইউনিটকে জানায় পুলিশ। বর্তমানে আলামত ওই স্থানেই আছে।
.png)
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন থানার ওসি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!