শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের পিটিআই মোড়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এ ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ডিবি সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু হক (নতুন) স্টেডিয়ামে খেলাধুলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে রাতে পিটিআই মোড়ে একটি পক্ষ ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আহত দুইজনকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া জানান, রাতে পিটিআই এলাকায় সংঘর্ষ খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানা পুলিশ, সেনাবাহিনী ও ডিবি যৌথ অভিযান পরিচালনা করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলমান রয়েছে।