ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মির্জাপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২৪
মির্জাপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর সেনাক্যাম্প টু আই সি মেজর সাদিক, মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার, কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, ফায়ার সার্ভিস কর্মকর্তা এস ও বেলায়েত হোসেন, আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মির্জাপুর উপজেলা শাখার সভাপতি লালুসেন, সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল প্রমুখ।

Advertisement

আসন্ন শারদীয় দুর্গাপূজায় নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানান ইউএনও শেখ নুরুল আলম। এছাড়া প্রত্যেক পূজা মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো এবং পূজা মণ্ডপে কমিটি করে ডিউটির ব্যবস্থা করার জন্য নিদের্শনা প্রদান করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!