সোমবার বিকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সাঈদের বাড়ি নোয়াখালি জেলার সুধারাম থানার মাইজদী গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কমলগঞ্জের লাউয়াছড়ায় ঘুরতে আসা পর্যটক আবু সাঈদ শাহীনসহ কয়েকজনের একটি দল কমলগঞ্জের মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও শ্রীমঙ্গলের বাইক্কা বিল ঘুরার জন্য একটি অটোরিকশা চুক্তি করেন। সোমবার শ্রীমঙ্গলের একটি হোটেল থেকে ওই অটোরিকশা নিয়ে কমলগঞ্জের মাধবপুর লেক দেখার উদ্দেশ্যে বের হন।
.png)
লাউয়াছড়া উদ্যানের মাগুরছড়া টার্নিং পয়েন্ট অতিক্রমের সময় ব্রেক ফেল করে অটোরিকশা উল্টে যায়। এ সময় ডানপাশে থাকা আবু সাঈদ শাহীন গুরুতর আহত হন। পরে অন্য পর্যকরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার নবাগত ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।