ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে জীবননাশের শঙ্কা, সতর্কতা জারি বিজিবির

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ১ অক্টোবর ২০২৪
সীমান্তে জীবননাশের শঙ্কা, সতর্কতা জারি বিজিবির
ফাইল ফটো

জীবননাশের শঙ্কায় সাতক্ষীরা সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১ অক্টোবর) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বল প্রয়োগ ও গোলাগুলির আশঙ্কা রয়েছে। তাই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি রয়েছে। এ লক্ষে বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত ও প্রাণহানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকা জরুরি।

Advertisement

বিজ্ঞপ্তিতে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক বা দুষ্কৃতকারীরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!