[ দেশজুড়ে ]
পুকুরে ভাসছিল ভ্যানচালকের মরদেহ
ঘটনাস্থলে জনতার ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ
পাবনার সাঁথিয়া উপজেলার তৈলকুপি গ্রামের একটি পুকুর থেকে রবিউল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল ইসলাম পাবনা সদর উপজেলার গাছপাড়া মহল্লার রাহেন ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে তৈলকুপি গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখেন লোকজন। তারা থানায় খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
.png)
আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রাতের কোনো এক সময় ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাইয়ের পরে তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে যায় দুর্বৃত্তরা।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!