ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল পুরো পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৫, ১ অক্টোবর ২০২৪
ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল পুরো পরিবার
ধর্মপাশা উপজেলার দুর্গম এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ডে মারা গেছেন একই পরিবারের ছয়জন। ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলার দুর্গম এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ডে মারা গেছেন একই পরিবারের ছয়জন। সোমবার মধ্য রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। যাতে প্রাণ গেছে ৪ শিশু সন্তানসহ ৬ জনের। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার। সেই সঙ্গে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটলো তার প্রকৃত কারণ জানতে করা হচ্ছে তদন্ত। 

সাজানো গুছানো হাসি খুশির সংসার ছিল ধর্মপাশা উপজেলার জেলে এমারুলের। প্রতিদিনের মতো রাতে খাবার শেষে স্ত্রী ও ৪ শিশু সন্তানসহ পরিবারের ৬ সদস্য নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু এটাই যে জীবনের শেষ ঘুম তা বা কে জানত। মূলত গভীর রাতে আকস্মিক আগুনে পুড়ল পুরো একটি পরিবার। যেখানে ৪ শিশুসহ ৬টি প্রাণ রাতের অন্ধকারেই পুড়ে ছাই হয়ে গেল।

সোমবার রাতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিমিরখাল নামক আশ্রয়ণ প্রকল্পের ৩৪ ঘরের মধ্যে ৩ নম্বরে থাকা একটি ঘরে অগ্নিকাণ্ড ঘটে। যে ঘরটিতে আগুন ধরে মূলত সেই  ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পাশের ঘরের লোকজন আগুনের ধোঁয়া দেখে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা দীর্ঘ ২ থেকে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরে থাকা বসবাসকারী স্বামী-স্ত্রী ও তাদের চার সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

Advertisement

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। তিনি বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে জানানো যাবে কীভাবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে। এছাড়া সুষ্ঠু তদন্তে সিলেট থেকে সিআইডির ক্রাইম টিম যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!