ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, নিহত ৬

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪১, ১ অক্টোবর ২০২৪
সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, নিহত ৬
ঘটনাস্থলে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে দুই নারীসহ ৬ জন নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউপির শীমের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম এবং ওমর ফারুক।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

Advertisement

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন। তিনি জানান, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!