[ দেশজুড়ে ]
আশুলিয়ায় ১০ কারখানায় উৎপাদন বন্ধ
ফাইল ছবি
আশুলিয়া ও ইয়ারপুর ইউনিয়ন এলাকায় শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষিত ২টি ও সাধারণ ছুটি ঘোষিত ৮টি ব্যতীত সব ফ্যাক্টরি খোলা রয়েছে।
মঙ্গলবার সকালে শ্রমিকরা যথা সময়ে ফ্যাক্টরিতে প্রবেশ করে কাজ শুরু করে। জামগড়া, জিরাবো এলাকার গার্মেন্টস পরিস্থিতি এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে।
১ অক্টোবর ১৩(১) বন্ধ ফ্যাক্টরির তালিকা:
.png)
১) এ এফ ম্যানুফ্যাকচার লি.
২) আঞ্জুমান গার্মেন্টস লি.
১ অক্টোবর সাধারণ ছুটি হিসেবে বন্ধ ফ্যাক্টরির তালিকা:
১) এ আর জিন্স প্রডিউসার
২) এফ জিএস গার্মেন্টস
৩) ফিউচার ক্লোথিং লি.
৪) ম্যাংগো টেক্স গার্মেন্টস
৫) গিল্ডেন গার্মেন্টস লি.
৬) সেতারা গার্মেন্টস.
৭) পাওনিয়্যার ক্যাজুয়াল লি.
৮) জেনারেশন নেক্সট ফ্যাশন
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!