[ দেশজুড়ে ]
আশুলিয়ায় শ্রমিক ও স্টাফদের মধ্যে হাতাহাতি
প্রতীকী ছবি
সাভারের আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় অবস্থিত গিল্ডেন এ্যকটিভ ওয়্যার বাংলাদেশ ফ্যাক্টরির শ্রমিক ও স্টাফদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর ১২টার দিকে ওই ফ্যাক্টরির ভেতরে এ ঘটনা ঘটে। এমতাবস্থায় ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
জানা যায়, শ্রমিকরা তাদের দাবি-দাওয়া শতভাগ পূরণ না হওয়ার জন্য স্টাফদেরকে দায়ী করেন। এ নিয়ে আজ দুপুরে ফ্যাক্টরির স্টাফদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।
.png)
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর শ্রমিকদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ কিছু দাবি মেনে নিয়ে ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রম চালু করে। আজ শ্রমিকরা তাদের সব দাবি পূরণ না হওয়ার জন্য স্টাফদের দায়ী করেন। এ নিয়ে মারামারির ঘটনা ঘটে। বর্তমানে ফ্যাক্টরির এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো টহল নেই।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!