[ দেশজুড়ে ]
কমিটি গঠন নিয়ে শ্রমিকদের মধ্যে মারামারি, আহত ৩
ফাইল ফটো
সাভারের আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় অবস্থিত চাইনিজ মালিকানাধীন ডংলিয়ন ফ্যাশন বিডি লিমিটেডের নতুন পিসি কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিকদের দু’গ্রুপের মারামারি হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন। তারা বর্তমানে স্থানীয় হাবিব হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন- ওই কারখানার অপারেটর রবিন, সৌরভ ও ফ্লোর ইনচার্জ মামুন।
.png)
জানা গেছে, ডংলিয়ন ফ্যাশন বিডি লিমিটেডের বর্তমান পিসি কমিটি বিলুপ্তি এখনো হয়নি। তবে, তার আগে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিকদের নিজেদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়। এ সময় দুই গ্রুপের শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনায় রবিন, সৌরভ ও মামুন আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে আশঙ্কামুক্ত। পরে ঘটনাস্থলে সেনা ও শিল্পপুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শ্রমিক
লিংক সফলভাবে কপি হয়েছে!