ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধ ঘোষিত ফ্যাক্টরি খোলার দাবিতে শ্রমিকদের অবস্থান

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০২৪
বন্ধ ঘোষিত ফ্যাক্টরি খোলার দাবিতে শ্রমিকদের অবস্থান
ছবি: প্রতীকি

সাভারে শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ঘোষিত ফ্যাক্টরি খোলার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা।

রোববার সকাল ৯টার দিকে আশুলিয়া থানাধীন জিরাবো পুকুরপাড় এলাকাস্থ লুসাকা গ্রুপের শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন। এ সময় সেনা ও শিল্প পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিলে তারা রাস্তার পাশে অবস্থান নেন।

এদিকে একই দিন সকালে ১৩ (১) ধারায় বন্ধ ঘোষিত ফ্যাক্টরি আশুলিয়ার টংগাবাড়ী এলাকার মন্ডল নিটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা পার্শ্ববর্তী জিরাবো ফুলবাগান এলাকাস্থ অ্যালাইন গার্মেন্টসের গেটে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এ পরিস্থিতিতে এলাকায় ৪-৫ ফ্যাক্টরিতে ছুটি ঘোষণা করা হয়।

Advertisement

এর আগে, ১৩(১) ধারায় বন্ধ ঘোষিত ফ্যাক্টরি মন্ডল নিট ওয়্যারসের শ্রমিকেরা ফ্যাক্টরি খোলার দাবিতে গতকাল কয়েক ঘণ্টার জন্য বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!