[ দেশজুড়ে ]
দাউদকান্দিতে ইয়াবাসহ যুবক আটক
দাউদকান্দিতে ইয়াবাসহ যুবক আটক। ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার দাউদকান্দিতে ইয়াবাসহ মো. শরীফ নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে ৯০ ইয়াবা, ৪টি ইয়াবা সেবন ফয়েল পেপার ও ২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে দাউদকান্দি উপজেলার সবজিকান্দি নামক এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে।
আটক হওয়া ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
জানা গেছে, ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী ৪-৫ আগস্ট কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!