ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৪
কুমিল্লায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত যুবলীগ নেতা জালাল উদ্দিন প্রকাশ সজিব -ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ জালাল উদ্দিন প্রকাশ সজিব (৪১) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা মুন্সি বাড়ির আবদুল হাইয়ের ছেলে।

চৌদ্দগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্পের কমান্ডার মেজর মাহিনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জালাল উদ্দিন প্রকাশ সজিবের বাড়িতে অভিযান চালায়।

এ সময় যৌথবাহিনী তাকে আটক করলে স্বীকারোক্তি মোতাবেক তার গোয়ালঘর থেকে একটি দেশীয় পাইপগান, দুটি দেশীয় একনলা বন্দুক, ২টি শটগানের কার্তুজ, একটি রাবার কার্তুজ, একটি বড় কাটার, ৫টি দেশীয় দা, দামা, ছুরি, একটি পিস্তলের ম্যাগাজিন, এয়ারগানের ১৩৬টি কার্তুজ, ৩০টি ফয়েল পেপার ও ৭৫০ গ্রাম বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়।

Advertisement

চৌদ্দগ্রাম থানার ওসি এ.টি.এম. আক্তার উজ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিপুল পরিমাণ অস্ত্রসহ জালাল উদ্দিন প্রকাশ সজিব নামে এক যুবককে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!