[ দেশজুড়ে ]
এক হাজার কেজি ভারতীয় চিনিসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃত আমির হোসেন ও মো. রমজান আলী -ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক হাজার কেজি ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- দোয়ারাবাজার থানার মির্ধারপাড়া গ্রামের আমির হোসেন (৩০) এবং একই গ্রামের মো. রমজান আলী (২০)।
শনিবার সকালের দিকে দোয়ারাবাজার থানাধীন পশ্চিম নৈনগাঁও গ্রামস্থ পাকা রাস্তায় স্থানীয় লোকজনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। দোয়ারাবাজার থানার এসআই মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এ সময় আসামিদের কাছে থাকা ২টি টমটম তল্লাশি করে এক হাজার কেজি (২০ বস্তা) ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকা। গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। চোরাচালানের মাধ্যমে ভারতীয় চিনি পরিবহন করায় তাদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!