গ্রেফতারকৃত আল ফয়সাল জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার আবুল খায়েরের ছেলে।
শুক্রবার রাতে জেলা শহরের মৌড়াইল (বৌ-বাজার) এলাকা থেকে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের মৌড়াইল (বৌ-বাজার) এলাকায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান অভিযান পরিচালনা করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আল ফয়সালকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।