শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে চান্দাইকোনা বাজার মহাসড়কের ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
এদিন বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার, লে. কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
.png)
গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারী জেলার ডোমরা থানার রাউতারা গ্রামের মো. আজিজারের ছেলে মো. শাহিনুর ইসলাম (৩৭) ও মো. মেজবাউলের ছেলে মো. নওশাদ ইমরান (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।