[ দেশজুড়ে ]
বিদ্যুৎস্পৃষ্টে ডকইয়ার্ড শ্রমিকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের বন্দরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃদুল (২২) নামে এক ডকইয়ার্ড শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দর থানার মাহমুদনগরস্থ মক্কা ডকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৃদুল বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার কালাম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে ডকইয়ার্ড শ্রমিক মৃদুল জনৈক মুরাদ মিয়ার মালিকানাধীন ডকইয়ার্ডে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে ডকইয়ার্ডের অন্য শ্রমিকেরা তাকে মুমূর্ষু অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃদুলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!