ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় আজও বন্ধ ৬ কারখানা

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০১, ২ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় আজও বন্ধ ৬ কারখানা
ফাইল ফটো

সাভারের আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় ৫ থেকে ৬টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২ অক্টোবর) সকালে টেক্সটাউন গার্মেন্টসের শ্রমিকরা ইটপাট পাটকেল ছুড়লে ফ্যাক্টরিগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। 

জানা যায়, আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় টেক্সটাউন গার্মেন্টস লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করে গেটে নোটিশ লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। সকাল ৮টার দিকে বন্ধের নোটিশ দেখে গেটের সামনে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় তারা ইট পাটকেল ছুড়লে পার্শ্ববর্তী ৫ থেকে ৬ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে জিরাবো-বিশমাইল সড়কের দেওয়ান ইদ্রিস সড়কের অবস্থান নেন শ্রমিকরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় টেক্সটাউন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিভিন্ন দাবিতে লিখিত আকারে নোটিশ বোর্ডে প্রকাশের দাবিতে অ্যাডমিন সেকশনের জিএমসহ সব স্টাফকে অবরুদ্ধ করে কর্মবিরতি পালন করেছে। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে ফ্যাক্টরি থেকে বের করে দেয় এবং স্টাফরাও ফ্যাক্টরি থেকে চলে যায়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!