ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের কারাগারে জামিনপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী আরমান  

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৩, ২ অক্টোবর ২০২৪
ফের কারাগারে জামিনপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী আরমান  
ফাইল ফটো

হত্যা মামলায় জামিনপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী এস এম আরমানকে কারা অভ্যন্তরে ভাঙচুরের মামলায় ফের গ্রেফতার দেখিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

বুধবার (২ অক্টোবর) তাকে কারা অভ্যন্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কোনাবাড়ী থানায় রুজুকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী আরমান ঢাকার বড় মগবাজারের রমনা থানার বাসিন্দা এম আইনুল হকের ছেলে। 

জানা যায়, ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের আসামিরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ ঘটনায় ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়। শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলায় জামিনপ্রাপ্ত হলে তাকে কারা অভ্যন্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ফের গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!