[ দেশজুড়ে ]
কাশিমপুর থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. ফিরোজ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ঢাকার ধামরাই থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান ফিরোজ হোসেন। আলোচিত শুকুর আলী হত্যাকাণ্ডে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, গত ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক বহুল আলোচিত ফিরোজ হোসেনকে ধামরাই থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!