ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ২ অক্টোবর ২০২৪
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২
ফাইল ফটো

ময়মনসিংহের নান্দাইলে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বুধবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল ডাংরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দশালিয়া গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক ফিরোজ মিয়া (৩৮) ও সুতারাটিয়া গ্রামের বাসিন্দা বাদল (৩৩)।

নান্দাইল হাইওয়ে থানার ওসি মো. খোরশেদ আলম বলেন, কিশোরগঞ্জগামী শ‍্যামল ছায়া এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!