ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকু‌রে ডু‌বে ৫ম শ্রেণি‌র শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ২ অক্টোবর ২০২৪
পুকু‌রে ডু‌বে ৫ম শ্রেণি‌র শিক্ষার্থীর মৃত্যু
শিবচর থানা -ফাইল ফটো

মাদারীপু‌রের শিবচ‌রে পুকুরে ডুবে আমেনা আক্তার (১০) না‌মে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হ‌য়ে‌ছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাশকা‌ন্দি ইউনিয়‌নের মিরজারচর বেপারী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমেনা আক্তার ওই এলাকার জা‌কির মুন্সীর মে‌য়ে। সে মিরজারচর বেপারী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি‌র শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার স্কু‌লে যাওয়ার আগে বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে আমেনা আক্তার তার বান্ধবী‌দের সঙ্গে বা‌ড়ির পা‌শের পুকুরে গোসল কর‌তে না‌মে। এ সময় অসাবধানতাবশত পুকু‌রের গভীর স্থা‌নে গি‌য়ে আমেনা ও তার বান্ধবী শ্রাবণী পা‌নি‌তে ত‌লি‌য়ে যায়। তার অন্য সহপাঠী‌দের চিৎকা‌রে পরিবা‌রের লোকজন দ্রুত এসে শ্রাবণী‌কে উদ্ধার ক‌রে।

Advertisement

এর প্রায় ১৫ মি‌নিট প‌র পা‌নির তল‌দেশ থে‌কে আমেনা আক্তার‌কে উদ্ধার করে স্থানীয়রা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আশকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবচর থানার ওসি মোক্তার হো‌সেন ঘটনার সত‌্যতা স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!