ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ২ অক্টোবর ২০২৪
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে তিনজনকে জরিমানা করা হয়েছে। 

বুধবার (২ অক্টোবর) দুপুরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ শহীদ মিয়া, নাদিম হোসেন ও লিটন হোসেন নামের তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ বলেন, হরিরামপুর উপজেলার ধুলশুড়া এবং বয়ড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকায় অনেকগুলো ড্রেজার ছিল। আমরা তিনটিকে আটক করেছি, বাকিগুলো সরে গেছে। পরে তিনটি মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। 

তিনি আরো বলেন, ইজারাদারকে আমরা বলেছি, বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে যাওয়া যাবেনা। সীমানা নিয়ে যদি কারও বিভ্রান্তি থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের আবারও এলাকা বুঝিয়ে দিবো। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, অবৈধভাবে নদী থেকে যদি কেউ বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!