[ দেশজুড়ে ]
পুকুরে ধরা পড়ল নদীর কুমির
লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে ধরা পড়েছে নদীর কুমির। ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে ধরা পড়েছে নদীর কুমির। বৃহস্পতিবার দুপুরে উপজেলা উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর চরঘাসিয়া গ্রামের চর ঘাসিয়ায় মজিবুল পাঠান বাড়ির পুকুর থেকে বন বিভাগের কর্মীরা কুমিরটি উদ্ধার করে।
বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আবদুল্লাহ মোবাইলফোনে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বনবিভাগের সহযোগিতায় অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়েছে।
উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারী মতিয়ুর রহমান জানান, কুমিরটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নিকট এটি হস্তান্তর করা হবে। সম্প্রতিকালে বন্যায় দুই মাস ধরে কুমিরটি মেঘনা নদীর চান্দারখাল এলাকায় বিচরণ করছিলো। নদীতে আরো কয়েকটি কুমির আছে বলে স্থানীয় জেলেরা দাবি করেছেন।
.png)
রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক জানান, উদ্ধার কুমিরটি জেলার সহকারী বনসংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ রাখা হয়। রাতে কুমিরটি ঢাকায় পাঠানো হবো।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!