ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাহাড়ে মৃত পড়ে থাকা সেই তরুণীর পরিচয় মিলেছে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২২, ৪ অক্টোবর ২০২৪
পাহাড়ে মৃত পড়ে থাকা সেই তরুণীর পরিচয় মিলেছে
আমেনা বেগম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড়ে মৃত পড়ে থাকা তরুণীর পরিচয় মিলেছে। প্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চট্টগ্রাম জেলা ইউনিটের একটি টিম তার পরিচয় শনাক্ত করে।

ভুক্তভোগীর নাম আমেনা বেগম (২৩)। তিনি আনোয়ারার বলুয়ার দিঘীরপাড় এলাকার আবুল কালাম সওদাগরের কলোনিতে থাকতেন। তবে তার স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর থানার নাগেরকান্দি এলাকায়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আনোয়ারার বৈরাগ চায়না ইকোনমিক জোন অফিসের পূর্ব পাশে একটি টিলা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আনোয়ারা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। সেখানে পিবিআইয়ের একটি টিম ফিঙ্গার প্রিন্টের সহায়তায় তরুণীর পরিচয় শনাক্ত করে।

Advertisement

পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের এসআই শাহাদাত হোসেন বলেন, ওই তরুণীর পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে- ১ অক্টোবর রাত ৮টা থেকে ৩ অক্টোবর ভোর ৫টার মধ্যবর্তী যেকোনো সময় দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে হত্যা করে। পরে গুম করার উদ্দেশ্যে মরদেহটি ঘটনাস্থলে ফেলে চলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!