ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরা সীমান্তে দুই দালালসহ ৫ জন আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ৪ অক্টোবর ২০২৪
সাতক্ষীরা সীমান্তে দুই দালালসহ ৫ জন আটক
সাতক্ষীরা সীমান্তে দুই দালালসহ ৫ জন আটক -ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় দুইজন ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুই দালালসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের হিজলদী বিওপির একটি বিশেষ দল সীমান্তের সুলতানপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় শরীয়তপুরের জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত সামছুল মোল্লার মেয়ে মৌসুমী (৩৪) এবং ফরিদপুরের আলফাডাংগা থানার রুদ্রবানা গ্রামের মৃত আয়নাল উদ্দিন শেখের ছেলে মো. মামুন (৩৩)-কে আটক করে।

Advertisement

অপরদিকে, সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় লক্ষীদাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. শামছুজ্জামান (৩৯)-কে আটক করা হয়। এ সময় তাকে পারাপারে সহায়তার অভিযোগে দুই দালালকেও আটক করা হয়। তারা হলেন- পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজীর ছেলে মো. জসিম উদ্দিন (৩৮) ও লক্ষীদাড়ী গ্রামের আসাদুল সরদারের ছেলে মো. বিলাল হোসেন (২৩)। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে মামলা দায়ের করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!