[ দেশজুড়ে ]
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
ভারতের হিন্দু পুরোহিত রামগীর মহারাজ ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ফিলিস্তিনে সাধারণ মুসলিম ভাই বোনদের উপর নির্বিচারে হত্যার বিচারের দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মাবাদ শিববাড়ি মোড় চত্বরে সাধারণ মুসলিম উম্মাহ ও সাধারণ ছাত্র সমাজ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
মুসলিম উম্মাহর পক্ষ থেকে সমাবেশে বক্তব্য দেন আবির হাসান, শেখ নুরুদ্দিনসহ অনেকে।
.png)
এ সময় বক্তারা মুসলিম গোষ্ঠীর প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে ভারতের পুরোহিত রামগীর মহারাজ কটূক্তি ও অপমান করায় হুঁশিয়ারি দিয়ে পুরোহিতের কঠোর শাস্তির দাবি জানান।
সমাবেশ ও মিছিলে সাধারণ মুসলিম শিক্ষার্থী ও সাধারণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!