ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেশি দামে ডিম-মুরগি বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৯, ৫ অক্টোবর ২০২৪
বেশি দামে ডিম-মুরগি বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
বেশি দামে ডিম-আলু বিক্রি, ৩ ব্যবসায়ির জরিমানা। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম, মুরগি ও আলু  বিক্রি করার দায়ে তিন ব্যবসায়ীকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (৫ অক্টোবর) দুপুরে শহরের অদুরে টেবুনিয়ায় এসএ পোল্ট্রি ফিড ও ডিমের আড়তে ও শহরের বড় বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রণি জানান, জেলায় হঠাৎ করে ডিমের বাজার অস্থির হয়ে উঠেছে। খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের মূল্য ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও বাজারে তা ১৩ থেকে ১৪ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া যায়।

Advertisement

তিনি জানান, এসএ  পোল্ট্রি ফিড নামের প্রতিষ্ঠানটি ডিমের মুল্যতালিকা না টাঙিয়ে বেশি দামে বিক্রি করছিল। এছাড়া প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ ফিডও বিক্রি করছিল। এসবের দায়ে তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাইকারি ও ডিলার পর্যায়ে ডিম কেনা-বেচার মূল্য তালিকা প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ।

অন্যদিকে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে পাবনা শহরের বড় বাজারে আলুর দাম বেশি দামে বিক্রয় করায় ঠান্টু স্টোরকে ১ হাজার জরিামানা আদায় করা হয়। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে ব্রয়লার ও সোনালী মুরগি বিক্রি করায় আয়াত পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

খাদ্যদ্রব্যের দাম স্বাভাবিক রাখতে এ বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদফতরের ঐ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!