ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীর সাংবাদিকদের সঙ্গে ডেইলি বাংলাদেশ সম্পাদকের মতবিনিময়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ২৯ আগস্ট ২০১৮
ফেনীর সাংবাদিকদের সঙ্গে ডেইলি বাংলাদেশ সম্পাদকের মতবিনিময়

ফেনীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক শাহিদুর রহমান শাহিদ।

মঙ্গলবার সন্ধ্যায় ফেনীর ট্যাংক রোডে অবস্থিত ফেনী রিপোটার্স ইউনিটিতে এ সভা হয়।

এ সময় সম্পাদক শাহিদুর রহমান শাহিদ গণমাধ্যমের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Advertisement

তিনি বলেন, বর্তমান সময়ে নানাভাবে প্রতিকূলতার মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের সময় পার হচ্ছে। সার্বক্ষণিক ঝুঁকির মধ্য থেকে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। এমন সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের সমৃদ্ধি ও জনগণের কল্যাণে ভূমিকা রাখার জন্য সকলের মতামত ও সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের ফেনী’র স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, চ্যানেল বাংলাভিশন ও বাংলা ট্রিবিউনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, দেশটিভি ও দৈনিক মানবকণ্ঠের ফেনী প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার, স্বদেশ পত্রের সম্পাদক এন এন হাবীব, দৈনিক আলোকিত বাংলাদেশের ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলন, পাক্ষিক ফেনী চিত্র ও সুপ্রভাত ফেনীর উপদেষ্টা সম্পাদক ফিরোজ আলম এবং ডেইলি বাংলাদেশ’র মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিন।

ডেইলি বাংলাদেশ/আরআর

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!