ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চরভদ্রাসনে ব্যবসায়ীদের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ২৯ আগস্ট ২০১৮
চরভদ্রাসনে ব্যবসায়ীদের মানববন্ধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উচ্ছেদ হওয়ার শঙ্কায় রাজপথে নেমে মানববন্ধন করেছেন প্রায় ৫ শতাধিক ব্যবসায়ী। এসময় তারা তাদের রেকর্ডিয় মালিকানা জমির খাজনা নেয়ারও জোর দাবি জানান।

সদর হাট/বাজার রক্ষা কমিটি ও সর্বস্তরের ব্যাবসায়ীদের ব্যানারে বুধবার সকালে এ মানবববন্ধন করেন তারা। পরে উপজেলার ইএনও’র মাধ্যমে ডিসি বরাবর একটি স্মারকলিপি দেন তারা। 

এসময় অন্যান্যের মধ্যে চরভদ্রাসন হাট বাজার বনিক সমবায় সমিতির সভাপতি মো: শহিদুল ইসলাম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মো: আনোয়ার আলী মোল্যা, মো: মোতালেব মোল্লা, ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান মোল্লা, শামসুদ্দিন মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!