ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরকারি জমির দখল নিতে ভাঙচুর

রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ২৯ আগস্ট ২০১৮
সরকারি জমির দখল নিতে ভাঙচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলে নিতে হামলা লিজ গ্রহিতার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নগর এলাকায় এ ঘটনা ঘটে।

লিজ গ্রহিতা সাখাওয়াত হোসেন জানান, মুড়াপাড়ায় নগর এলাকার বাড়ির পাশে ৮১ শতাংশ জমি মা মরিয়ম বেগম লিজ নিয়েছিলেন। মুড়াপাড়া মৌজার ২০০, ১৫১ ও ১৫৩ নং খতিয়ানে বিভিন্ন দাগে ৮১ শতাংশ জমি। ১৯৬৬ সালে লিজ নেয়া হয়। এরপর থেকে আমরা ৯ ভাই-বোন ভোগ করে আসছি।  কয়েকদিন ধরে ৪৩ শতাংশ জমিতে চাষাবাদসহ কোনো কাজ না করার জন্য মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ তার লোকজন হুমকি দিচ্ছিল। 

Advertisement

বুধবার সকালে জমির সুরক্ষায় কাটাতারের বেড়া দিতে গেলে তার লোকজন ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে সাখাওয়াতের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ও বসতঘরে রামদা চাপাতি দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। 

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

রূপগঞ্জ উপজেলার ইউএনও আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,লিজ গ্রহিতা সকল নিয়মকানুন মেনে জমি ভোগ দখল করেছেন। তার হালসন পর্যন্ত লিজমানিও পরিশোধিত রয়েছে। তার বাড়িতে হামলা করা ও জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা সম্পূর্ণ অন্যায় ও বেআইনি হয়েছে। আমি সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। যদি ইউপি চেয়ারম্যান জড়িত থাকে তাহলে তাকে সহ যারা এই ঘটনায়  জড়িত সকলের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।

রূপগঞ্জ থানাল ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওযা যায়নি।

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!