বুধবার সকালে উপজেলার ২৫টি স্কুল, কলেজ, মাদরাসা ও হাসপাতালে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলার ইউএনও সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র মোহাম্মদ আলী, আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আরইউটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার সাহা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা বজলু, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সরিষাবাড়ীর সাধারণ সম্পাদক জোবায়ের ইসলাম জয়, সহ-সভাপতি নাহিদুর রহমান, ওয়ালিউল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, মিরাজ মেহেদি, প্রচার সম্পাদক আশিকুর রহমান সৈকত প্রমুখ।
.png)
ডেইলি বাংলাদেশ/জেডএম