ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী, বিছানায় স্ত্রীর লাশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ৬ অক্টোবর ২০২৪
ঘরের আড়ায় ঝুলছিলেন স্বামী, বিছানায় স্ত্রীর লাশ
কোনাবাড়ী থানা। ফাইল ফটো

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন বাইমাইল নয়াপাড়া এলাকায় এক দম্পতি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বামী জালাল মিয়া (৪০) ও তার স্ত্রী পারভীন আক্তারের (৩২) লাশ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

কোনাবাড়ী থানার এসআই তাইম উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জালাল মিয়াকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পাই। তার স্ত্রী পারভীন আক্তার বিছানায় পড়ে ছিলেন, এবং তার মুখ থেকে লালা বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষক্রিয়ায় মারা যেতে পারেন। 

তিনি আরো বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জালাল মিয়া ও পারভীন আক্তার দীর্ঘদিন ধরে বাইমাইল নয়াপাড়ায় বসবাস করছিলেন। তবে তাদের মধ্যে পারিবারিক কোনো সমস্যা ছিল কী না, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে। 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, এবং তাদের মৃত্যুর পেছনের কারণ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!