শুক্রবার দুপুরে মিছিলটি মহানগর সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা জামে মসজিদের সামনে হতে চৌরাস্তা প্রদক্ষিণ করে ফ্লাইওভারের সামনে গিয়ে শেষ হয়।
রাজেন্দ্রপুরের সম্মিলিত ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৫০-৩০০ জন মানুষ অংশ নেন।
.png)
এ সময় বক্তারা বলেন, বিশ্ব মানবতার দিশারী মহানবী (সা.)। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না এবং ভারতের মাইনরিটি মহিলাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। এ ছাড়া ভারতের হিন্দু পরোহিত কর্তৃক কটূক্তি অবমাননার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশে ভারতের হাই কমিশনকে তলব করে এর তীব্র প্রতিবাদ করার জন্য আমন্ত্রণ জানান বক্তারা।