ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশ্বনবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ৪ অক্টোবর ২০২৪
বিশ্বনবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত কর্তৃক মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সিলেট মহানগর কওমী মাদরাসা ঐক্য পরিষদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মাওলানা মোস্তাক আহমেদ খান, খতিব বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও শিক্ষক ধনকান্দি কওমী মাদরাসা, হযরত মাওলানা মহিউদ্দিন, মো. আব্দুর বাছেদ, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি হাবিব আহমদ শিহাব, শামীমাবাদ মাদরাসার মুহতামীম মাওলানা সৈয়দ শামীম আহমদ, সুবহানীঘাট মাদরাসার মুহতামীম মাওলানা আহমদ কাবির, জামেয়া ফরিদাবাদের মুহতামীম মাওলানা ফখরুজ্জামান, শাহ মমশাদ আহমদ, দারুস সালাম মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি ওলিউর রহমান, কাজির বাজার মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শায়েখ আব্দুস সুবহান, ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মাজদুদ্দিন আহমদ, দরগাহ মাদরাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা আসআদ উদ্দিনসহ মাদরাসার সব শিক্ষক ও ছাত্ররা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!