রোববার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া গ্রামের গাজীপুর-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মোমেন জানান, সকালে স্থানীয়রা সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে। স্থানীয় লোকজন এসে শনাক্ত করার চেষ্টা করেছেন। তবে কেউ ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেননি। কখন কীভাবে ওই যুবককে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।
.png)
শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ওই যুবকের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।