ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

করতোয়া নদী থেকে সফিকুলের মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩২, ৪ অক্টোবর ২০২৪
করতোয়া নদী থেকে সফিকুলের মরদেহ উদ্ধার
করতোয়া নদী থেকে সফিকুলের মরদেহ উদ্ধার -ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের ২ দিন পর করতোয়া নদী থেকে সফিকুল ইসলাম ওরফে ঠান্ডু (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতরি সামেরডাংগা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত এসাহাক আলীর ছেলে।

Advertisement

পুলিশ জানায়, সফিকুল ইসলাম জমি বেচাকেনার মাধ্যম হিসেবে কাজ করতেন। গত কয়েকদিন ধরে তার বাড়ির পাশের একটি পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার নিখোঁজের খবরটি তার পরিবার বোদা থানায় মৌখিকভাবে জানায়। এরপর থেকেই পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেয় এবং অভিযান চালায়।

শুক্রবার সকাল ১০টার দিকে খবর পাওয়ার পর করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গলায় কাপড় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্তের পর আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

বোদা থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!