র্যাব সূত্র জানায়, রোববার ভোরে র্যাবের দলটি কটিয়াদী বাসস্ট্যান্ডের কাছে তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় ভৈরবের দিক থেকে কিশোরগঞ্জগামী একটি বাস থামালে বাস থেকে চার ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন নরসিংদী সদর উপজেলার শোনে গ্রামের শরিফ মিয়ার ছেলে আল আমিন মিয়া, পলাশ উপজেলার ঘোড়াশাল টেকপাড়া গ্রামের মোবারক মিয়ার ছেলে মুরাদ মিয়া, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের সফর আলীর ছেলে শাহ আলম ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার হাটাবো আটলাশপুর টেকপাড়া গ্রামের নওশের আলী মিয়ার ছেলে জুনায়েদ মিয়া। তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজা, চারটি সিমসহ বাটন মোবাইল সেট, নগদ ২ হাজার ৬০০ টাকা ও গাঁজা পরিবহন করা বাসটি উদ্ধার করা হয়।
.png)
র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চারজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদেরকে মামলা দিয়ে কটিয়াদি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।