ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাতক্ষীরা কারাগার থেকে পালানো আসামি যশোরে গ্রেফতার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৫, ৭ অক্টোবর ২০২৪
সাতক্ষীরা কারাগার থেকে পালানো আসামি যশোরে গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের মনিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে সাতক্ষীরা কারাগার থেকে পালানো অপহরণ মামলার আসামি সোহেল রানাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

রোববার (৬ অক্টোবর) রাতে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্বরণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত সোহেল রানা মনিরামপুরে স্বরণপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

জানা য়ায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যান অপহরণ মামলার আসামি সোহেল রানা। রোববার (৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে মনিরামপুর উপজেলা থেকে গ্রেফতার করে র‌্যাব-৬।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!