ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আশুলিয়ায় ১২৯ শ্রমিক ছাঁটাই 

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১, ৭ অক্টোবর ২০২৪
আশুলিয়ায় ১২৯ শ্রমিক ছাঁটাই 
ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় বেআইনিভাবে কর্মবিরতি, ফ্যাক্টরি ভাঙচুর,স্টাফদের মারধর ও অরাজকতা সৃষ্টি করায় ১২৯ শ্রমিককে ছাঁটাই করেছে শ্রমিকরা কর্তৃপক্ষ।

সোমবার (৭ অক্টোবর) শ্রমিকদের সব পাওনাদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করবে। ছাঁটাইকৃত শ্রমিক ব্যতীত সব শ্রমিকদের জন্য ফ্যাক্টরি খোলা থাকবে। 

এর আগে, রোববার (৬ অক্টোবর) সকালে আল মুসলিম অ্যাপারেলস লিমিটেড’ কারখানার দেয়ালে ছবিসহ শ্রমিকদের ছাঁটাইয়ের তালিকা টানানো হয়।

জানা যায়, রোববার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় আল মুসলিম অ্যাপারেলসের শ্রমিক নাজমুল হোসেনকে মারধর করেন বহিরাগতরা। মারধরের প্রতিবাদ ও বিচারের দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। সাড়ে ৯টার দিকে ম্যানেজমেন্ট ঘটনার বিচারের আশ্বাস প্রদান করে শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানান। কিন্তু শ্রমিকরা বাসাবাড়িতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের দাবিতে কর্মবিরতি অব্যাহত রাখে। এ সময় শ্রমিকদের সঙ্গে স্টাফদের বাগবিতান্ডা এবং একপর্যায়ে হাতাহাতি হয়। এতে প্রোডাকশন জিএম ওমর ফারুক, পিএম মিজান, এইচ আর এডমিন হাকিনুর, লাইন চিফ তুহিন সামান্য আহত হয়। এ সময় উত্তেজিত হয়ে শ্রমিকরা ফ্যাক্টরির কয়েকটি গ্লাস ভাঙচুর করে। এরপর সকাল ১০টার দিকে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করলে চলে যান শ্রমিকরা।

প্রসঙ্গত, ফ্যাক্টরি নিকটস্থ আবাসিক এলাকায় নাজমুলের বাসা। সেখানে ৪-৫ জন বখাটে লোক নাজমুলকে মারধর করে। শ্রমিকদের ধারণা, নাজমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষে ফ্যাক্টরি কর্তৃপক্ষ কিছু শ্রমিক ছাঁটাই করে। এই ছাঁটাইকৃত শ্রমিকরা লোকজন দিয়ে নাজমুলকে মারধর করিয়েছে বলে জানা যায়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!