বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে কারখানার সামনে আসলে একটি নোটিশ বোর্ড দেখতে পান। এতে ১২০ জন শ্রমিককে সাময়িক বরখাস্তের কথা লেখা থাকে।
জানা যায়, বিভিন্ন দাবি-দাওয়া গত কিছুদিন ধরে শ্রমিকরা কর্মবিরতি পালন করে আসছিলেন। এই কর্মবিরতি পালন করেন অনন্ত গার্মেন্টস লিমিটেড ফ্যাক্টরির শ্রমিকরাও। আজ ফ্যাক্টরিটি খুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে শৃঙ্খলাজনিত কারণে শ্রম আইনের ২৩ ধারায় ১২০ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
.png)
এদিকে, সাময়িক বরখাস্তকৃত শ্রমিক ব্যতীত অন্যান্য শ্রমিকরা ফ্যাক্টরিতে কাজে যোগ দেন। সাময়িক বরখাস্তকৃতরা ফ্যাক্টরির আশপাশে অবস্থান করেন। সেনা ও শিল্পপুলিশ ফ্যাক্টরির সামনে অবস্থান করে।