[ দেশজুড়ে ]
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুর মহানগর গাছা থানার হাজীরপুকুর এলাকায় অবস্থিত ‘ফুল এভার বিডি লিমিটেড’ নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময়
ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা যায়, শ্রমিকদের গত জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন রয়েছে। এদিকে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। আজ শ্রমিকরা বকেয়া বেতন ও ফ্যাক্টরি খোলা রাখার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে ঘটনাস্থলে শিল্পপুলিশ উপস্থিত হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!